Peaceful Warrior – জীবনের দেখা অন্যতম আন্ডাররেটেড ইনস্পিরেশন মুভির রিভিউ + ডাউনলোড লিংক
[ad_1] “Where are you, Dan? ” Here.” “What time it is?” “Now.” “What are you?” “This moment.” From – The Peaceful Warrior. সক্রেটিস (ছদ্মনাম) নামের এক বৃদ্ধ লোক ড্যানকে এই প্রশ্নগুলি করে। ড্যানও আপনাদের মতো হা করেছিল প্রশ্নগুলো শোনে। এসব কোনো প্রশ্ন হলো যার কোনো আগা নেই, মাথা নেই! কিন্তু যেদিন সে এসব প্রশ্নের মাহাত্ম্য বুঝতে পারে সেদিন জীবনের প্রতি তার ধারনাও বদলে যায়! আমি আজ পর্যন্ত কোনো গ্রুপে এই মুভিটা নিয়ে কোনো রিভিউ পাইনি। গুগলেও সার্চ করে কোথাও কোনো বাংলা আর্টিকেল পাইনি মুভিটার ওপর। অবশ্য সার্চ করেছিলাম অনেক আগে। এখন কেউ লিখেছে কিনা তা অবশ্য জানা নেই। আমি প্রায়সময়ই ইন্সপিরেশনাল মুভি দেখি। যা আমাকে মানসিক ভাবে বেশ শক্তি যোগায়। যখনই নিজেকে খুব ডাউন মনে হয় তখনই ইন্সপিরেশনাল মুভি গুলো দেখি। আমার দেখা কিছু বেস্ট ইন্সপিরেশনাল মুভি নিয়ে অন্য একদিন আরেকটা রিভিউ লিখব। আজ লিখব The peaceful warrior নিয়ে। সর্বপ্রথম আমি মুভিটার খোজ পাই ইউটিউবে। বিভিন্ন ইন্সপিরেশনাল মুভির ট্রেইলার দেখার সময় এই মুভিটার ট্রেইলা...