BDIX হোস্টিং ও সাধারণ হোস্টিং এর পার্থক্য

[ad_1]

প্রথমেই বলি BDIX হোস্টিং কি ?

BDIX এর পুর্ণরূপ হলো Bangladesh Internet Exchange. স্থানীয় ডাটার ইন্টারন্যাশনাল রাউটিং রোধ করার উদ্দেশ্যে প্রায় ৩৫০০ এর মতো বাংলাদেশি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে কানেক্টেড আছে। একই সাথে সর্বদা নতুন নতুন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এই এক্সচেঞ্জ পয়েন্ট এর সাথে সংযুক্ত হচ্ছেন। 

☞BDIX হোস্টিং কি? 

 যে সকল সার্ভার বা নেটওয়ার্ক এই ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্ট এর সাথে সংযুক্ত আছে, সে সকল সার্ভার বা নেটওয়ার্ক এর আওতাভুক্ত হোস্টিংগুলো BDIX হোস্টিং নামে জনপ্রিয়।  BDIX হোস্টিং প্রধান সুবিধা হলো এই সার্ভার এ হোস্ট করা ওয়েবসাইট বাংলাদেশি ব্যবহারকারীদের নিকট প্রায় ২০০ গুন পর্যন্ত দ্রুত গতিতে লোড হবে। এক কারণ হচ্ছে বাংলাদেশি ব্যবহারকারীরা যখন BDIX নেটওয়ার্ক এ সংযুক্ত থাকা একটি ওয়েবসাইট ভিজিট করবে, তখন ইন্টারন্যাশনাল রাউটিং ক্রস না হয়েই সরাসরি লোড হবে।

অর্থাৎ, ধীরগতির ইন্টারনেটের মধ্যেও BDIX হোস্টিং এর ওয়েবসাইট দ্রুতগতিতে লোড হবে। 

 

➤ BDIX FTP সার্ভার এবং হোস্টিং কোম্পানি এর হোস্টিং এর মধ্যে ডিফারেন্স কি?

 

 BDIX FTP সার্ভার মূলত বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা তাদের ইউজারদের জন্য তাঁর অফিসে সেটআপ করে, যাতে পপুলার ইউজড সফটওয়ার, নতুন কোনো মুভি, গেম ইত্যাদি ঐ সার্ভার থেকে দ্রুতগতিতে ডাউনলোড করতে পারেন। ইন্টারন্যাশনাল রাউটিং এর সমস্যা না থাকায় একইভাবে এই FTP সার্ভার থেকেও উচ্চগতিতে যেকোনো ফাইল ডাউনলোড করা পসিবল হয়।

 

অপরদিকে, যখন একটি ডাটাসেন্টার এর ইন্টারনেট কানেকশন এই এক্সচেঞ্জ পয়েন্ট এর আওয়াভুক্ত কিংবা এর সাথে সংযুক্ত থাকে, তখন ঐ ডাটাসেন্টার এর সার্ভার বা হোস্টিংকেই BDIX হোস্টিং বলা হয়। 

 

মূলত, BDIX FTP সার্ভার এর ফাইল আদান-প্রদান করবার জন্যে। আর BDIX হোস্টিং, ওয়েবসাইট হোস্ট করার জন্য ইউজ করা হয়। 

 

✔ কি কি ক্ষেত্রে আমি BDIX হোস্টিং ইউজ করবো?

 

☞ স্থানীয় অর্থাৎ বাংলাদেশি ট্রাফিক টার্গেটেড যেকোনো ধরণের ওয়েবসাইট এর জন্য BDIX হোস্টিং ইউজ করা যাবে এবং এটি করাই বেস্ট। ইতোমধ্যেই বেশীরভাগ বাংলাদেশী ই-কমার্স, ম্যাগাজিন, নিউজপোর্টাল সাইট, ব্লগ সাইট ইত্যাদি ওয়েবসাইট নিজেদের জন্য BDIX হোস্টিং ব্যবহার করছেন। 

 

➤ BDIX এ-কি CDN ইউজ করার প্রয়োজন আছে? 

 

 BDIX হোস্টিং এ আপাতত কোনো প্রকার CDN যেমন Cloudflare ব্যবহার করার প্রয়োজন নেই। পারফরম্যান্স ইস্যুতে সাধারণত CDN ইউজ করা হয় বাড়তি রাউটিং রোধের জন্য। যেহেতু BDIX হোস্টিং এ সাধারণভাবেই বাড়তি রাউটিং থাকেনা, সেজন্য CDN ছাড়াই এটিতে বেস্ট পারফরম্যান্স পাওয়া যায়। 

 

অন্যকথায়, BDIX নিজেই এক প্রকার CDN, তাই এটিতে কোন প্রকার CDN ইউজ করার দরকার পরেনা ল্যাটেন্সি কমানোর জন্য। 

 

➤ উন্নত দেশগুলোর মত BDIX হোস্টিং এর ডাটাসেন্টার গুলি কি উন্নতমানের?

 

  জ্বী, ইতোমধ্যেই বাংলাদেশ এর ঢাকা, গাজীপুর, যশোর এবং চট্টগ্রাম ইত্যাদি এলাকায় Tier-III এবং Tier-IV ক্যাটাগরির ডাটাসেন্টার তৈরি হয়েছে, সেগুলো ইন্টারন্যাশনাল স্টান্ডার্ড মেইনটেইন করে থাকে। গুগল, ফেসবুক, ক্লাউডফ্লেয়ার ইত্যাদি জায়ান্ট কোম্পানির ক্যাশ (Cache) সার্ভারও এসব বাংলাদেশি ডাটাসেন্টার গুলোতে রাখা আছে। 

 

BDIX Hosting এর অসুবিসমূহ কি কি?

 

✔ বিডিআইএক্স হোস্টিং এ গ্লোবাল টার্গেট করা ওয়েবসাইট গুলতে ইউজ করা যায়না কারণ ঠিক যেমন ইউএসএ এর সার্ভার বাংলাদেশি ইউজারদের এ লেটেন্সি বেশি, তেমন বিডিআইএক্স সার্ভার ও ইউএসএ তে ভালরকমের লেটেন্সি হবে।

 

✔ বিডিআইএক্স এ ক্লাওডফ্লেয়ার ফ্রি ভার্সন ব্যাবহার করলে সাইট স্লো হয়ে যায়, কারন ক্লাউড ফ্লেয়ার ফ্রি ভার্সনে আপনাকে পূর্ণ সিডিএন সার্ভিস টি দিচ্ছে না,তারা দিচ্ছে প্রক্সি সেবা, যা কিনা প্রথমত তাদের প্রক্সি সার্ভার আর বিডিআইএক্স সার্ভার এর লেটেন্সি এর কারণে কিছুটা সমস্যা হয় আর সাইয় স্লো হয়।  আবার তখন আর আপনি বিডিআইএক্স এর স্পীড টা পাবেন না।

 

✔ কিছু কিছু আইএসপি মাঝে মাঝে তাদের এফটিপিতে এডনেটওয়ার্কের এর আয় বাড়ানোর উদ্যেশে এক্সটারনাল বিডিআইএক্স নেটওয়ার্কগুলো ব্লক করে দেয়, বা বিডিআইএক্স এর কনফিগ ভুল করে। এর কারণে অনেক আইএসপি থেকে সাময়িক সাইট লোডিং এর সমস্যা হয়, যদিও এই সমস্যাটা সমাধান করে ফেলতে হয় তাদের। বেশিক্ষন এই সমস্যা ধরে রাখতে পারে না।

 

BDIX Hosting এর সুবিধাগুলো কি কি?

 

☞ দেশিয় টার্গেট করা ওয়েবসাইট গুলোর জন্য বেস্ট।

 

☞ লেটেন্সি কম থাকে তাই খুব ফাস্ট রাউটিং হয়। আপনার ব্যবহারকারীর থেকে সার্ভার যত কাছে হবে ভিজিট এর গতি ততো বেশি ভাল পাবে।

 

☞ প্রতিটি ইন্টারনেট প্রোভাইডার এমনকি মোবাইল অপারেটর গুলোতে ও বিডিআইএক্স এর আলাদা bandwidth Speed থাকে, যেমন গ্লোবাল ৩০ এমবিপিএস থাকলে ও বিডিআইএক্স এক জিবিপিএস পর্যন্ত থাকে। সে জন্যই খুব দ্রুত সাইট এর কন্টেন্ট লোড হয়। নিমিশেই সাইট আপনার সামনে চলে আসে। বিডিআইএক্স সুবিধা দিচ্ছে এমন দেশি কোম্পানিঃ HostingNei, HostEver ইত্যাদি।

 

☞ ধরুন আজকে গ্লোবাল ইন্টারনেট যেকোনো কারণে সমস্যা, কিন্তু আপনার বিডিআইএক্স হোস্টিং এ রাখা ওয়েবসাইট স্বাভাবিক লোডিং থাকবে। স্বাভাবিক স্পীড এই লোড হবে।

 

নোটঃ অনেক কথা লিখা হয়েছে, কোন তথ্যে ভুল মনে হলে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ আরও কিছু জানতে ইচ্ছা হলেও কমেন্ট করে জানাতে পারেন।


[ad_2]
Source Link : Click Here To View Original Post

Comments

Popular posts from this blog

Fiverr.com এ একাউন্ট খোলা থেকে শুরু করে শেষ পর্যন্ত নতুনদের জন্য।

Bkash অ্যাপ এর মাধ্যমে ফিলিস্তিনিদের সহায়তার অনুদান দিয়ে দিন সরাসরি ফিলিস্তিন দূতাবাস এ।

ডাউনলোড করে নিন সদ্য রিলিজ হওয়া নেটফ্লিক্সের জোম্বি মুভি Army Of The Dead হিন্দি ডাব সহ।