Doraemon Stand By Me 2 Review + Link: নবিতা সিজুকার বিয়ে! 😍

[ad_1]

মুভির নাম: Doraemon stand by me 2

জনরা: Sci-fi/Anime

সাল: ২০২০

আইএমডিবি রেটিং: ৭.৫/১০

পার্সোনাল রেটিং: ৯/১০

 

*** হালকা স্পয়লার এলার্ট ***

 

গতকালকেই মুভিটার ইংলিশ সাবটাইটেল সহ অনলাইনে রিলিজ হয়েছে। মুভিটা পুরা ইমোশন দিয়ে ভরপুর‌ বিশেষ করে যারা ডোরেমনের ফ্যান, তাদের তো আর খুশির বাধ থাকার কথা না!

 

সেই চিরচেনা কমেডি, ডোরেমন নবিতার খুনসুটি, তাদেরকে প্রাপ্তবয়স্ক অবস্থায় দেখা, শিজুকা নবিতার বিয়ে – আর কি লাগে একজন ডোরেমন ফ্যান এর জন্য!

 

Doraemon Stand By Me এর সেকেন্ড পার্ট হচ্ছে এই মুভি। যারা প্রথম পার্ট দেখেননি তারা দয়া করে প্রথমটা দেখে নিয়ে তারপর দ্বিতীয় অংশ দেখতে আসবেন। এতে মুভির পরিপূর্ণ ফিল পাবেন। মুভির আসল সৌন্দর্য উপভোগ করতে প্রথম পার্ট না দেখলে মজা পাবেন না।

 

নবিতার অতীতের কাহিনীর ওপর ভিত্তি করে Doraemon Stand By Me 2 বানানো হয়েছে। যেখানে নবিতা ছোটবেলায় তার দাদির সাথে থাকতো। 

 

তো একদিন হঠাৎ করে তার দাদী ইচ্ছা পোষণ করল সে যাতে নবিতার বিয়ে দেখে যেতে পারে। যেমন কথা তেমন কাজ, নবিতা তার দাদির ইচ্ছে পূরণের জন্য ডোরেমনের সাথে ভবিষ্যতে গেল নবিতার বিয়ের ওই দিনে।

 

কিন্তু কোন এক কারনে প্রাপ্তবয়স্ক নবিতা শিজুকার সাথে বিয়ে করতে রাজি ছিল না। আমরা ডোরেমন ফ্যান সকলেই জানি নবিতা সিজুকার জন্য কতটা পাগল।

 

কিন্তু কেন সে ভবিষ্যতে সিজুকাকে বিয়ে করতে চাইল না এবং ভবিষ্যতে ডোরেমন নবিতা সাথে থাকে নাকি থাকে না, এই সকল কিছুর উত্তর জানতে আপনাকে অবশ্যই ইমোশনালে ভরপুর এই মুভি দেখতে হবে।

 

মুভিতে একাধিকবার টাইম ট্রাভেল দেখানো হয়েছে। তবে স্টোরিলাইন এবং প্লট তার সাথে ডাইরেকশন অনেক সুন্দর ভাবে উপস্থাপন করায় মুভি বুঝতে কোন অসুবিধা হয়নি।

 

যারা মুভিটি দেখতে চাচ্ছেন তারা নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

Click Here


[ad_2]
Source Link : Click Here To View Original Post

Comments

Popular posts from this blog

Fiverr.com এ একাউন্ট খোলা থেকে শুরু করে শেষ পর্যন্ত নতুনদের জন্য।

Bkash অ্যাপ এর মাধ্যমে ফিলিস্তিনিদের সহায়তার অনুদান দিয়ে দিন সরাসরি ফিলিস্তিন দূতাবাস এ।

ডাউনলোড করে নিন সদ্য রিলিজ হওয়া নেটফ্লিক্সের জোম্বি মুভি Army Of The Dead হিন্দি ডাব সহ।